কারখানার শ্রমিকদের নিয়ে মিছিল করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি 
২৩ মে ২০২৩, ১৩:২৩আপডেট : ২৩ মে ২০২৩, ১৩:২৮

গাজীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কারখানার শ্রমিকদের দিয়ে নির্বাচনের মিছিল করার দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সফর আলী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফর আলী (ঘুড়ি প্রতীক) সোমবার বিকালে কারখানা শ্রমিকদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। প্রতিপক্ষ প্রার্থীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ওই এলাকায় অভিযান চালান। এ সময় আচরণবিধি ভঙ্গ করায় কাউন্সিলর প্রার্থী সফর আলীকে আটক করেন। সফর আলী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি সানোয়ার জাহান বলেন, ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনি মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না।’

এ বিষয়ে কাউন্সিল প্রার্থী সফর আলী বলেন, ‘এটি  আচরণবিধি লঙ্ঘন হবে জানতাম না। পরবর্তীতে এমন প্রচারে আর অংশ নেবো না।’ 

/এসএন/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক