চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে ২০ কোটি টাকার মানহানি মামলা

রাজবাড়ী প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৬:১৭আপডেট : ২৪ মে ২০২৩, ১৬:১৭

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচ জনের নাম উল্লেখ করে রাজবাড়ীতে ২০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মামলাটি করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

বুধবার (২৪ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ীর ২নং আমলি ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে এ মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘মানহানি পেনাল কোড ১৮৬০-এর ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়।’

মামলায় ১নং আসমি করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। অন্য আসামিরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ অজ্ঞাত ২০-৩০ জন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে বিকালে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বিভিন্ন ইলেকট্রনিক প্রচারমাধ্যম, অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে মর্মাহত ও অপমানিত হন। এ বক্তব্যে রাজবাড়ীর অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং অপমান বোধ করেন। ওই বক্তব্যের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বক্তব্যে বাংলাদেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। তা ছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় মানহানি হয়েছে।

মামলার বাদী শেখ সোহেল রানা টিপু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না। প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিল তা ফাঁস হয়ে গেছে। জাতি জেনে গেছে। এজন্য আমরা আইনের দ্বারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক