মসজিদ থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা: ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২৪ মে ২০২৩, ১৮:১৫আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তাহুরা এ রায় দেন। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা এবং মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।’

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় মসজিদে নামাজ শেষে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যান। একটি ঘরে তাকে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সানোয়ারের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

/এসএন/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম