রংপুরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৪ মে ২০২৩, ২০:৫৪আপডেট : ২৪ মে ২০২৩, ২০:৫৪

রংপুরে হেরোইনসহ গ্রেফতার স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত দুজন হলো– আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল রংপুর নগরীর তাজহাট এলাকায় একটি বাড়িতে এক দম্পতি মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে ১শ’ ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আমিনুল ও তার স্ত্রী ওজিফাকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়। মামলায় আট সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দুই আসামিকে এই দণ্ডের আদেশ দেন আদালত।

সরকার পক্ষে মামলা পরিচালনা করা পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, আলোচিত মামলায় স্বামী ও স্ত্রী দুজন মিলে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের