এমভি মোস্তফা ট্র্যাজেডি: বছর গড়ালেও মামলায় গতি নেই

মতিউর রহমান, মানিকগঞ্জ
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩

এমভি মোস্তফা এক বছর আগের এইদিনে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে কার্গোর ধাক্কায় ডুবে যায় এমভি মোস্তফা নামের একটি লঞ্চ। এতে ৮০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর পৃথক তিনটি মামলা হয়। কিন্তু বছর গড়ালেও কোনও মামলারই কোনও অগ্রগতি নেই।

সেদিনের সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া অনেকেই। স্বজন হারিয়ে অনেক পরিবারই হয়ে পড়েছে অসহায়।

সার বোঝাই কার্গো জাহাজ নার্গিসের থাক্কায় পদ্মায় ডুবে গিয়েছিল এমভি মোস্তফা। ঘাটের কাছাকাছি হওয়ায় অনেক যাত্রীই সাঁতরে তীরে উঠেছিলেন। কিন্তু ৮০ জনের প্রাণ পদ্মার বুকেই চলে যায়। তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু।

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকারিভাবে এক লাখ ৫ হাজার ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

জানা যায়, যে কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে যায়, তা ছিল কোস্টার জাতীয় দ্বিতীয় শ্রেণির জলযান। বালুবাহী ট্রলার থেকে এমভি করা হয়, যা ছিলো সম্পূর্ণ অবৈধ। এর মালিক ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য।

নার্গিস-১ দুর্ঘটনার পর শিবালয় থানার পক্ষ থেকে একটি এবং বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুটি মামলা করা হয়। এর মধ্যে শিবালয় থানার মামলাটি বর্তমানে জেলা ডিবি পুলিশে ফাইলবন্দি। অন্য দুই মামলারও কোনো অগ্রগতি নেই। এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিএ আরিচা নৌ সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক মো. ফরিদুল আলম।

মানিকগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, লঞ্চ দুর্ঘটনায় শিবালয় থানায় পুলিশের দায়ের করা মামলাটি ডিবি তদন্ত করছে।

মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘দুর্ঘটনায় নিহত ও আসামিদের বাড়ি বিভিন্ন জেলায় হওয়ার কারণে তদন্ত ধীরে চলছে।’

ওই দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়েছিল তিনটি। এর মধ্যে সমুদ্র অধিদপ্তর তিন সদস্যের কমিটি করে, যার প্রধান ছিলেন নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোহাম্মদ সাজাহান।

নৌপরিহন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুর রহমান। এছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনের করা ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন।

এদিকে নৌ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া সমুদ্র অধিদপ্তরের করা তদন্ত কমিটি এখনও তাদের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা দেয়নি।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম