ভিডিও ভাইরালের পর পলাতক সেই বিএনপি নেতা ঢাকা থেকে আটক

নোয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০২৩, ১৩:২৬আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:৩৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমানকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার পর পলাতক ছিলেন তিনি।

রবিবার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় আটক ওই বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজ মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের বক্তব্যের এক মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী সম্পর্কে অশোভন বক্তব্য দিতে দেখা যায় তাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে। শুক্রবার থেকে তাকে আটকের জন্য অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।

এর আগে ঘটনার পরপরই আটক করা হয় আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয়, ওই ইউনিয়নের কেশারপাড় গ্রামের ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন রাকিব এবং বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম