মাদ্রাসার ছাদ ধসে ৩ ছাত্রী গুরুতর আহত

সিলেট প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৪:৫০ আপডেট : ২৯ মে ২০২৩, ১৪:৫০

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এম দাখিল মাদ্রাসার ছাদ ধসে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো–ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুহাদা বেগম (১১), সপ্তম শ্রেণির ছাত্রী আঞ্জুমা বেগম (১৫) ও আম্বিয়া বেগম (১৫)।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার ছাদ ধসে পড়ে। সে সময় ছাদের নিচে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। শিক্ষকরা তাদের তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ছাত্রী আঞ্জুমার মাথা ফেটে গেছে এবং সুহাদার পা ভেঙে গেছে। এ ছাড়াও অপর ছাত্রী আম্বিয়া মাথায় আঘাত পেয়েছে।

এদিকে, এ ঘটনা শোনার পর তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষার্থীদের দেখতে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার। তিনি বলেন, ‘মাদ্রাসার ভবনের অধিকাংশ স্থানে ফাটল ছিল। কর্তৃপক্ষ কোনও উদ্যোগ না নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে অনেকেই অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মীরগঞ্জ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদের কিছু অংশ হঠাৎ ধসে পড়ে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মাদ্রাসার ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা