শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬

দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের ওই মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সাফায়েত উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাফায়েতের দাদা মাদ্রাসায় গিয়ে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে সাফায়েতের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদ্রাসার শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখে সন্দেহ হয় পরিচালক মোকাররম হোসেনের। তিনি দরজায় কয়েকবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনও সাড়া পাননি। পরে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেললে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করেন তিনি।

পরে দ্রুত শিশুটিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

/আরএইচ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার
ঘরের দরজা ভেঙে হাত বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
সর্বশেষ খবর
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
মহাকাশ থেকে ফেরা স্টারশিপকে ধরে তাক লাগালো স্পেসএক্স
মহাকাশ থেকে ফেরা স্টারশিপকে ধরে তাক লাগালো স্পেসএক্স
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ