দায়িত্বরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো পুলিশ সদস্যের

গাজীপুর প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১৬:০৩আপডেট : ৩০ মে ২০২৩, ১৬:০৩

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দায়িত্বরত অবস্থায় আবদুল বাতেন (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্তব্যরত ছিলেন। মঙ্গলবার (৩০ মে) সকাল পৌনে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আবদুল বাতেন সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে টঙ্গী এলাকায় বসবাস করতেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, আব্দুল বাতেন সকালে টঙ্গী রেলওয়ে জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মের লাইনের পাশে সিভিল পোশাকে দায়িত্ব পালন করছিলেন। সে সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে ধাক্কা দিলে তিনি রেললাইনে পড়ে যান। এরপর ওই ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস মজিদ বলেন, ‘পুলিশ সদস্য আবদুল বাতেনের শরীরের বাঁ পাশের অংশটি থেঁতলে যায়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়ার কিছুক্ষণ পরই সকাল ১০টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।’

এএসআই কামাল আরও জানান, আব্দুল বাতেন গত দুই বছর যাবৎ টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম