সুষ্ঠু নির্বাচন হলে মেয়র নির্বাচিত হবো: শফিকুল ইসলাম

খুলনা প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১৮:৪৩আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৪৩

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, ‘আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আমার বিশ্বাস। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবার আমি মেয়র নির্বাচিত হবো, ইনশাল্লাহ।’

বুধবার (৩১ মে) সকালে খুলনা মহানগরীর ১ ও ২নং কাস্টম ঘাট, ২২নং ওয়ার্ড এবং খালিশপুর এলাকায় গণসংযোগকালে এ সব কথা বলেন তিনি।

এ সময় জাপা মেয়র প্রার্থী বলেন, ‘খুলনা মহানগরের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারবেন কিনা এ নিয়ে সাধারণ মানুষ শঙ্কিত। তারা মুখ খুলতে পারছেন না। এ নিয়ে আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছিলাম। তারা আমার প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

শফিকুল ইসলাম সকাল ১০টায় জনসংযোগ ও পথসভা শুরু করেন। এ সময় বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম