শীতলক্ষ্যা থেকে নৌ-দুর্ঘটায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৩, ১৫:২২আপডেট : ০১ জুন ২০২৩, ১৫:২২

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সুমন শেখ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বন্দর ১ নম্বর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বন্দর খেয়াঘাট এলাকায় ট্রলারে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ছিলেন সুমন।

সুমন শেখ জেলার বন্দরের শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি চীনা কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, বুধবার দুপুরে বন্দর খেয়াঘাট এলাকায় ট্রলারে নদী পারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৮-১০ জন যাত্রী পড়ে যান। তাদের মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও সুমন নিখোঁজ ছিলেন। পরে বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম