হবিগঞ্জে ৪ শিশু হত্যাকাণ্ড

পুলিশের গাফলতি বিষয়ে তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০২

হবিগঞ্জে ৪ শিশুর লাশ উদ্ধার করা হচ্ছে হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গাফলতি বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে  হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠিত হয়। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজ হয়। এর ৫ দিন পর বুধবার সকালে মাটিতে পুঁতে রাখা তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই বাহুবল থানা পুলিশের ওসি মোশারফ হোসেনসহ পুলিশের গাফলতির বিষয়টি এলাকাবাসী ও নিহতের স্বজনরা অভিযোগ করে আসছে। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমানসহ সকলের কাছেই এ অভিযোগ তোলেন। তার প্রেক্ষিতে  এ তদন্ত কমিটি গঠন করা হয়।
পুলিশ সুপার জয়দেব কুমার জানান, তদন্ত কমিটি শিগগিরই তাদের রিপোর্ট দাখিল করবে। পুলিশ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি