কক্সবাজারে শিক্ষার্থীদের মাঝে ৩৪৭৪ ট্যাব বিতরণ শুরু

কক্সবাজার প্রতিনিধি
০১ জুন ২০২৩, ২০:৩৪আপডেট : ০১ জুন ২০২৩, ২০:৩৪

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অংশ হিসেবে এই ট্যাব বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এসব ট্যাব বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। তাই এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।’

সভায় জানানো হয়, প্রথম পর্যায়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৬৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৬৮টি মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪শ ৭৪টি মোবাইল ট্যাব বিতরণ করা হবে। এর অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে বাকি ৩ হাজার ৪শ ৬টি ট্যাব সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৗর মেয়র মুজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মো. আলমগীর, জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছিরউদ্দীন, সরকারি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক রামমোহন সেন বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
মুখস্ত বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশনে তিন বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম