'পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে আপনাদের কত শক্তি'

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ০২:২০আপডেট : ০৩ জুন ২০২৩, ০২:৩২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘ওনারা নাকি জনগণের শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছেন। পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে আপনাদের কত শক্তি আছে। পুলিশ সরে গেলে আপনারা দিক-বেদিক পালাবেন, আপানার নিজেরাই বলেন।’

শুক্রবার (২ জুন) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জোনায়েদ সাকি বলেন, ‘২০১৮ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে। এর আগে এই রকম ভোট ডাকাতি কখনো হয়নি। ৩০ তারিখ নির্বাচন হওয়ার কথা থাকলেও, ২৯ তারিখ রাতেই পুলিশ-র‌্যাব সিল মেরে ব্যালট বাক্স ভরে রেখে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দিনের বেলায় ক্যামেরা দেখলে লাইনে ভোটারদের দাঁড় করিয়ে দেন। ক্যামেরা চলে গেলে দিনের বেলায়ও ভোট উৎসব শুরু করেন।’

সাকি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ক্ষমতা থেকে নেমে গেলে যা কিছু উপার্জন করেছেন তা নিয়ে পালাতে হবে। তিনি আরও বলেছেন, লক্ষ লোক নাকি মারা যাবেন-এটা মিথ্যা কথা। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না। আমরা দেশে শান্তি চাই। আমরা প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করি না। আওয়ামী লীগ সরকার এভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের তাড়াতাড়ি বিদায় করতে হবে।’ 

এ সময় বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সভাপতি প্রবীণ কৃষক নেতা দেওয়ান আব্দুর রশিদ নিলু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়ক পপি রানী সরকার, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন উপস্থিত ছিলেন।

/এসএন/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম