পুকুর বাঁচাতে ডিসি অফিসে আচমকা ঢুকে পড়লেন তারা

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ১৬:১৪আপডেট : ০৫ জুন ২০২৩, ১৭:৩৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে পরিবেশ দিবসের আলোচনা সভা। বক্তব্য দিচ্ছিলেন কর্মকর্তারা। এ সময় আচমকা হুড়মুড় করে ঢুকে পড়েন একদল স্থানীয় বাসিন্দা। তাদের কারও হাতে ব্যানার, প্ল্যাকার্ড, কারও হাতে ফেস্টুন ও খালি বোতল। তাদের দাবি, শত বছরের পুরনো পুকুরটি বাঁচাতে হবে। 

সোমবার (৫ জুন) কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতচকিত হয়ে পড়েন উপস্থিত কর্মকর্তারা। পরে তাদের আশ্বাসে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এ সময় ডিসি অফিসের সামনে মানববন্ধন ও বৈঠক কর্মসূচি করেন তারা। পরে পুকুরের ভরাট কাজ বন্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। 

তাদের দাবি, শত বছরের পুরনো পুকুরটি বাঁচাতে হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৫০ বছরের পুরনো রাজার পুকুর একটি চক্র ভরাট করছে। পুকুরটির নাম কুমিল্লা নগরীর হাতি পুকুর। রাজা বীর মানিক্য বাহাদুর এই পুকুরটি খনন করেন। পরবর্তীতে কালক্রমে পুকুরটি লিজ দেওয়া হয়। লিজের পরে একটি চক্র পুকুরটি নিজেদের বলে দাবী করে আসছে। প্রায় ২৫০ বছর আগের ঐতিহ্য ঘেরা ও পূর্বাচলের অর্ধলাখ মানুষের পানির চাহিদা মিটানোর একটি পুকুরই হচ্ছে হাতি পুকুর। যুগে যুগে এই হাতি পুকুরটি ভরাটের জন্য অনেকে মরিয়া হয়ে উঠেছিল। প্রশাসন ও স্থানীয়দের প্রতিবাদে পুকুরটি ভরাট করতে পারেনি। বর্তমানে পুকুরের উত্তরপূর্ব কোনের অনেক অংশ রাতে ভরাট করে ফেলেছে। সেই স্থানে রাতারাতি ঘর উঠিয়ে ও বড় বড় গাছের চারা লাগিয়ে বুঝাচ্ছে এই অংশটি পুকুরের অংশ নয়। পুকুরের দক্ষিণ পূর্ব কোনের বেশ কিছু অংশও ভরাট করা শুরু করেছে স্থানীয় কয়েকজন।

তারা জানান, পুকুর ভরাট বন্ধ করে নগরীর ৫০ হাজার নগরবাসীর পানির অভাব পূরণে সহায়তা করুন ও হাতি পুকুরের ঐতিহ্য ফিরিয়ে দিন। এ সময় তারা পুকুরের উত্তরপূর্ব অংশটি ভরাট মুক্ত করে পুকুরের ঐতিহ্য ও সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

পুকুরের ঐতিহ্য ও সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার দাবি তাদের মানববন্ধনে পুকুরের পশ্চিম পাড়ের বাসিন্দা আঞ্জুমা বেগম বলেন, ‘আমার বয়স ৮০। স্বামীর বাড়ি বাবার বাড়ি এখানেই। আমার দাদা এই পুকুরে গোসল করতেন। তারপর আমার বাবা। এরপর আমার স্বামীও করতেন। এখন আমার ছেলেদের গোসল করার পরিস্থিতি নাই। ময়লা পানিতে আমাদের ছেলে মেয়েগুলো অসুস্থ হয়ে পড়ছে। আর এখনতো পানি সরিয়ে পুকুর ভরাট করছে। আমাদের কান্না কেউ শুনে না।’ 

তিনি আরও বলেন, ‘আজ আমরা নিরুপায় হয়ে ডিসি অফিসে ঢুকে পড়ছি। এখানে সবাই ছিল৷ তাই সবাইকে অনুরোধ করছি যেন আমাদের দিকে একটু তাকায়।’ 

দক্ষিণ পাড়ের বাসিন্দা বেলা রাণী সাহা বলেন, ‘সেদিন তেলিকোনা এলাকায় আগুন লাগছে। পানি নাই পরে হাতি পুকুরের পানি নিয়ে আগুন নেভানো হয়। সেদিন পুরা গ্রাম পুড়ে যেতো।’

কুরের ভরাট কাজ বন্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয় পশ্চিম পাড়ের বাসিন্দা রুমি বেগম বলেন, ‘আমরা বাঁচতে চাই। আমরা পুকুর চাই। পরিবেশ দিবসে আমরা পরিবেশের মানুষ হিসেবে আমাদের অধিকার চাই। পুকুর ভরাট চাই না। আমাদের ছেলে সন্তান সবাই এই পুকুরে গোসল করে। মানুষ এই পুকুরের পানি দিয়ে ভাত রান্না করে। দৈনন্দিন কাজ করে। এখন পানি নাই। কি যে ভোগান্তিতে আছি আমরাই জানি।’

পুকুর পাড়ের বাসিন্দা ইকবাল, রুবেল, গোলাম হোসেন ও রফিকসহ কয়েকজন জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল এই পুকুর ভরাট করছে। কেউ প্রতিবাদ করে না। নিরুপায় হয়ে আজ তারা ডিসি অফিসে ঢুকে পড়ছে।

হাতি পুকুরের উত্তরপূর্ব অংশটি ভরাট মুক্ত করে পুকুরের ঐতিহ্য ও সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়রা এ বিষয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি আক্তার বলেন, ‘সিনিয়র কর্মকর্তার অনুমতি ছাড়া এ বিষয়ে আমি কোনও বক্তব্য দিতে পারি না। তবে যদি লিখিত অভিযোগ আসে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘তারা স্মারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি দেখবো।’

/এসএন/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম