নায়ক ফারুকের আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র নিলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ১৮:২৫আপডেট : ০৫ জুন ২০২৩, ১৮:৫২

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুকের আসনের (ঢাকা-১৭) উপনির্বাচনে প্রার্থী হবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ ছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (৫ জুন) বিকালে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র তুলেছেন হিরো আলম। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।  

হিরো আলম বলেন, ‘আমি মিডিয়াকর্মী। নায়ক ফারুকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তার (ফারুক) ঢাকা-১৭ আসনের এলাকাগুলো ঘুরে দেখেছি। এখনও অনেক কাজ অবশিষ্ট রয়েছে। নির্বাচিত হয়ে আগামী পাঁচ মাস মেয়াদের মধ্যে নায়ক ফারুকের হয়ে কাজগুলো করতে চাই। এতে আমার ভালো লাগবে।’

হিরো আলম আরও বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সুষ্ঠু নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’ তিনি বলেন, ‘বগুড়ার মানুষের ভালোবাসা ও দাবির পরিপ্রেক্ষিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ তার দাবি, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ আসনের গত উপনির্বাচনে তিনি পরাজিত হননি। তাকে পরাজিত করানো হয়েছে।

হিরো আলম বলেন, ‘নির্বাচনি এলাকার জনগণের জন্য তার প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। শিগগিরই সেটা জনগণের সেবায় হস্তান্তর করা হবে।’

এর আগে গত ১ ফেব্রুয়ারি বগুড়া সদর ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। সদর আসনে তিনি ৫ হাজার ২৭৪ ভোট পেয়ে জামানত হারান। এ ছাড়া বগুড়া-৪ আসনে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পান। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬৩৮ ভোট পেয়েছিলেন। 

জানা গেছে, ঢাকা-১৭ আসনটি উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গত ১৫ মে সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় ১ জুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৮ জুন বাছাই, ২৫ জুন পর্যন্ত প্রত্যাহার ও পরদিন প্রতীক বরাদ্দ হবে। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান