নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো সেতু

রাজবাড়ী প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১৬:৪৯আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬:৪৯

রাজবাড়ীর পাংশায় প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে। সোমবার (৫ জুন) সন্ধ্যায় পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা বাজার সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন সেতুর পাটাতন ঢালাইয়ের সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

সেতু ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ করার ফলে এমনটা হয়েছে। 

স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরু থেকেই নানা অনিয়ম হচ্ছে। কাজ চলাকালে তদারকির অনেক অভাব ছিল। এখন যখন সেতুটি যখন ভেঙে পড়েছে, তখন বড় বড় অফিসার তা দেখতে আসছেন। এখন আবার ভেঙে পড়া সেতুর কাজ তড়িঘড়ি করে সংস্কার করা হচ্ছে। এতে কাজের মান কেমন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দুলাল হাজী বলেন, ‘কাজটি মূলত আমার না। এটা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের কাজ। আমার রড-সিমেন্টের দোকান আছে আর ওই সেতুর যত রড-সিমেন্ট সব আমি দিয়েছি। কামাল ঢাকায় থাকায় আমি গতকাল ঘটনা স্থলে যাই শ্রমিকদের টাকা দিতে। মিস্ত্রিদের ভুলের কারণে হঠাৎ ঢালায়ের সময় পাটাতন ভেঙে যায়। স্থানীয় লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেল ভেঙে ফেলে।’ 

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘সেতুটির দুইটি পাটাতন (স্ল্যাব) করা হয়েছে। এরমধ্যে সেতুর একটি পাটাতন ঢালাইয়ের কাজ শেষে হয়েছে। কিন্তু আর একটি পাটাতন ঢালাইয়ের জন্য দোতলা মাচা পাতা হয়। ঢালাইয়ের কাজ শুরু করা হলে স্ল্যাবের ঢালাইসহ মাচা ভেঙে পড়ে। এটি একটি বড় ধরনের দুর্ঘটনা।’ 

/এসএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম