কলেজছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ২০:০৩আপডেট : ০৬ জুন ২০২৩, ২০:৫২

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, এ ঘটনায় ফারদিন হাসান স্বাধীন (১৭) নামে এক কিশোরকে অভিযুক্ত করে মামলা হয়েছে।

অভিযুক্ত স্বাধীন শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড (মার্কাজ মসজিদ) এলাকার সুলতান উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ভুক্তভোগী মেয়েটি উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে শ্রেণি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। ওইদিন বিকাল ৩টার দিকে বাড়ি না ফেরায় তার ফোনে কল করে পাওয়া যায়নি। বিকাল ৪টার পর তার ফোন অজ্ঞাত এক ব্যক্তি রিসিভ করেন। ওই ব্যক্তি জানান, মেয়েটিকে গোসিঙ্গা-রাজাবাড়ী সড়কের কুটুমবাড়ী রিসোর্টের সামনে থেকে কয়েকজন যুবক ইজিবাইকে তুলে দিয়েছে। পরে শ্রীপুরের কাপাসিয়া সড়কের পটকা এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৬ জুন) সকালে জ্ঞান ফিরলে তিনি সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার কথা জানান।

ভুক্তভোগী জানান, ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে অভিযুক্ত স্বাধীন তার সঙ্গে দুই দিন আগে কথা বলে। সোমবার (৫ জুন) কলেজ থেকে বের হলে স্বাধীন তাকে দেখে ডাব খাওয়ার প্রস্তাব দেয়। এক পর্যায়ে স্বাধীন তাকে জোর করে ডাব খাওয়ায়। ওই ডাব খাওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লোবনা আক্তার বলেন, ‘সোমবার সন্ধ্যায় মেয়েটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অসুস্থতার ধরন অনুযায়ী আমাদের এখানে ব্যবস্থা না থাকায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম