স্টিলের পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু: সিসিকের ২ প্রকৌশলীর আগাম জামিন

সিলেট প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৫:১৯আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫:১৯

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য দেলোয়ার হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।

মঙ্গলবার (৬ জুন) হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন তারা। বিচারপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

বুধবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। তিনি বলেন, ‘উচ্চ আদালতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।’

জানা যায়, শনিবার (৩ জুন) দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্মাণাধীন ১২তলা থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য ল্যান্স করপোরাল দেলোয়ার হোসেন নিহত হন। তিনি সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কোরে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় সেনা সদস্য আব্দুল মান্নান বাদী হয়ে পাঁচ জনের নামে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির মালিক জামাল উদ্দিন, সাইট ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক সাদেক, ব্যবস্থাপক ও সব ঠিকাদারকে আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম