বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫:৫৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। এ জন্য তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের। বুধবার (৭ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এই মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারের মধ্যে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন ধীরগতিতে রয়েছে। 

এদিকে, মহাসড়কে পরিবহনের চাপ ও ধীরগতির কারণে অনেক পরিবহন বঙ্গবন্ধু সেতু গোলচত্বর হয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার দিকে যায়। 

জানা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১১, ৮ ও ৬নং ব্রিজের কাছে তিনটি পরিবহন বিকল হয়। বিকল হওয়া পরিবহনের মধ্যে ছিল ট্রাক ও যাত্রীবাহী বাস। বিকল হওয়া এসব পরিবহন সরাতে সময় লাগায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘মহাসড়কের কয়েকটি স্থানে বাস, ট্রাকসহ তিনটি পরিবহন বিকল হয়। এর ফলে বুধবার সকাল থেকে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে ঢাকাগামী পরিবহনগুলো ভূঞাপুর হয়ে এলেঙ্গায় প্রবেশ করে। পরে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়ার পর সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের সল্লা এলাকায় কাঁচামালবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটির মালামাল আনলোড করতে সময় লেগে যায়। এ সময় দুই লেন সড়কের একলেন বন্ধ ছিল। এজন্য যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম