‘বিদ্যুতের কারখানা থাকলেও জ্বালানি কেনার টাকা নাই সরকারের’

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৮:৪৫আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:৪৫

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘দেশে বিদ্যুৎ উৎপাদনের কারখানা থাকলেও জ্বালানি কেনার টাকা নেই সরকারের। আওয়ামী লীগ আগে বিএনপিকে বলতো যে খাম্বা আছে বিদ্যুৎ নেই, এখন আমরা বলি কারখানা আছে কিন্তু জ্বালানি নাই।’

বুধবার (৭ জুন) দুপুরে দিনাজপুর শহরের লোকভবন চত্ত্বরে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে রোডমার্চ সমাবেশে এ কথা বলেন তিনি। 

জোনায়েদ সাকি বলেন, ‘এই সরকারের দুর্নীতি দেশের মানুষের কাছে পরিষ্কার। কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী বললেন দেশে বিদ্যুতের সমস্যা নেই। এ সরকার নাকি বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। তাহলে কেবলমাত্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আর করোনা এসে সরকারের উন্নয়নের বেলুন ফুটো করে দিয়েছে। এই উন্নয়ন তো টেকসই উন্নয়ন না। মানুষ তার অধিকারের কথা বললে সেটা আওয়ামী লীগ বিরোধী হয়। সঙ্গে সঙ্গেই তাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বানিয়ে দেওয়া হয়। ভোট হোক বা না হোক তারাই ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়।’

সমাবেশে জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সৈয়দ ইমদাদুল হক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

/এসএন/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম