খুলনায় বিএনপির ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ 

খুলনা প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১৬:১০আপডেট : ০৮ জুন ২০২৩, ১৬:১০

দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে বিএনপির ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

নোটিশ প্রাপ্তরা হলেন- মহানগর বিএনপির সদস্য নাসির খান, ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আব্বাস ফকির, ২০ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য মো. সাবু খন্দকার ও রিপন শিকদার, ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন বাবলু, ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য আবুল কালাম আজাদ বাবু, ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ১৬ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সোহরাব হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য মো. সেলিম, ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য জিহাদ আল আমিন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় পাঁচ বছর কারাভোগ করেছেন। নিপীড়ক সরকার বিএনপি নেতা কর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। 

নোটিশে আরও বলা হয়, ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে। এ অবস্থায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। যে কারণে খুলনা মহানগর বিএনপি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে না। অথচ আপনি দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যার প্রমাণ ইতোমধ্যে খুলনা মহানগর বিএনপির দফতরে এসেছে। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের দফতরে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো। 

/এসএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম