দুর্নীতি ও চোরদের বিরুদ্ধে ভোট বিপ্লব করতে হবে ১২ জুন: আব্দুল আউয়াল

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ১৩:০৪আপডেট : ০৯ জুন ২০২৩, ১৩:০৪

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও চোরদের বিরুদ্ধে ভোট বিপ্লব করতে হবে। এ জন্য ১২ জুন দলমত নির্বিশেষে সবাই হাত পাখায় ভোট দিবেন।’

বৃহস্পতিবার (৮ জুন) সকালে খুলনা সিটির জেলা আইনজীবী সমিতি, সদর হাসপাতাল ও জেলখানা ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভায় এ কথা বলেন তিনি। 

আব্দুল আউয়াল বলেন , ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সিটির বরাদ্দকৃত হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। আগামী সিটি নির্বাচনে দুর্নীতি, দুঃশাসন ও চোরদের বিরুদ্ধে ভোট বিপ্লব করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতলায় থাকবে এমন সমাজব্যবস্থা রাখা হবে না।’

আব্দুল আউয়াল বলেন, ‘বিভিন্ন সমস্যায় জর্জরিত এই নগরকে বাঁচাতে আর সময়ক্ষেপণ করার অবকাশ নেই। কোনও ধরনের অপরাজনীতি করার সুযোগ নেই। সময় এসেছে দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খুলনাকে বাঁচানোর উদ্যোগ নেওয়ার। সময় এসেছে খুলনাকে উদ্ধার করে দুর্নীতিমুক্ত জনবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার।’

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহসহ অনেকে।

/এসএন/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম