বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নির্বাচনি পোস্টার

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ১৯:৫৭আপডেট : ০৯ জুন ২০২৩, ১৯:৫৯

বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে খুলনার সড়ক এবং পাড়া-মহল্লার অলিগলিতে সাঁটানো অসংখ্য নির্বাচনি পোস্টার। এতে দ্বিগুণ খরচের মুখে পড়েছেন প্রার্থীরা। আর বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণায়।

আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সাঁটানো হয় এ সব পোস্টার। সর্বত্র ছেয়ে যায় নির্বাচনি পোস্টারে। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে খুলনায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত খুলনায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার। তবে আকাশ মেঘলা রয়েছে। সন্ধ্যা বা রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবারও ১ মিলিমিটার বৃষ্টি হয়।

বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নির্বাচনি পোস্টার। বৃষ্টিপাতের ফলে বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে চিকন দড়ি দিয়ে সাঁটানো অসংখ্য পোস্টার ছিঁড়ে পড়েছে। রয়েছে শুধু দড়ি।

নির্বাচনি প্রার্থীদের কর্মীরা জানান, পোস্টারগুলো নষ্ট হওয়ায় আবার তাদের পোস্টার লাগাতে হবে। এতে দ্বিগুণ খরচ করতে হবে। বৃষ্টিপাতের ফলে প্রচারণার তত্পরতা কম থাকলেও অনেকে ছাতা হাতে নিয়ে বেরিয়েছেন।

১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘুড়ি প্রতীকের এসএম আমিনুর রহমান বলেন, ‘ছাপানো সব পোস্টারই ইতোমধ্যে সাঁটানো হয়েছে। হঠাৎ বৃষ্টিতে তা ক্ষতিগ্রস্ত হলো। এখন এই স্বল্প সময়ের মধ্যে নতুন করে পোস্টার ছাপিয়ে সাঁটানো কঠিন কাজ। এ বৃষ্টির কারণে প্রচারে বিঘ্ন সৃষ্টি হলো।’

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘১০ জুন রাত ৮টা পর্যন্ত মাইকিং এবং রাত ১২টা পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা চলবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম