চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দি আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুন ২০২৩, ১৫:৫২আপডেট : ১০ জুন ২০২৩, ১৫:৫২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মঞ্জুর আলম ওরফে কল মঞ্জুর (৬১) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বন্দি মঞ্জুর আলম ওরফে কল মঞ্জুর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া উত্তর শিলখালীর মকবুল আহমেদের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই বন্দি কারাগারে অসুস্থ বোধ করলে শুক্রবার রাত ১১টায় কারা হাসপাতালের সহকারী সার্জনের নির্দেশে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় আব্দুল করিম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলায় মো. মঞ্জুর ওরফে কল মঞ্জুরসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম