সিরাজগঞ্জে মেয়র পদে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১৬:০৬আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:০৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন মেয়র পদে মনোনয়ন বঞ্চিতরা। একই সঙ্গে দলীয় পদ থেকে তাদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। 

রবিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের করে তাড়াশ পৌর শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম এবং আনোয়ার হোসেন খান প্রমুখ। তারা সবাই মেয়র প্রার্থী।

আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দফতর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, তাড়াশ পৌর সভার নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা একটি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

/এসএন/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম