কুমিল্লায় সড়ক দুর্ঘটনা: পিকআপে করে খেলতে যাচ্ছিল তারা 

কুমিল্লা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৩:০৪আপডেট : ১২ জুন ২০২৩, ১৩:০৯

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পিকআপ ও কাভার্ডভ্যান সংঘর্ষে চার জন নিহত হয়েছে। রবিবার (১১ জুন) বেলা ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে।

নিহতরা হলো- সদর দক্ষিণ উপজেলার আলী আহমেদের ছেলে মোর্শেদ আলম (২৭), আবদুর রহিমের ছেলে ফয়সাল (১৬), মোহন মিয়ার ছেলে শাহীন (১৫) এবং শাহ আলমের ছেলে সাকিব (১৬)। তাদের মধ্যে মোর্শেদ পিকআপ চালক। বাকি তিনজন স্কুলের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সিমরান হাসান সিফাত বলেন, ‘দুর্ঘটনার সময় আমি ফয়সালের সঙ্গে ফোনে কথা বলছিলাম। সে তখন আমার দোকান থেকে দুই মিনিট সামনে পিকআপে ছিল। ফোনে কথা বলতে বলতে শুনলাম আওয়াজ। পরে সেখান গিয়ে দেখলাম কেউ চাকার ভিতরে ঢুকে গেছে। কেউ গাড়ির নিচে পড়ে আছে। ফয়সালের পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সবাই এদিক ওদিক পড়ে আছে। রক্তে কাউকেই চেনা যাচ্ছিল না। আমি ফয়সালকে টেনে বের করার চেষ্টা করলাম। সে তখনও বেঁচে, তার ব্লিডিং হচ্ছিল। ব্যর্থ হয়ে ৯৯৯ এ কল দিলাম। পাঁচ মিনিট পর সবাই আসলো।’ 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে একজন হাসপাতালে মারা যায়। দুই জনকে ঢাকায় পাঠানো হলে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নাহিদ নামের একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা চিকিৎসা নিচ্ছে।’

সদর দক্ষিণ মডেল থানার (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টোপথে পিকআপে করে কিশোররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠের দিকে যাচ্ছিলো। এ সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাহন দুটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়।’

/এসএন/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম