রোহিঙ্গা ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৪:৪৪আপডেট : ১২ জুন ২০২৩, ১৪:৪৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

লালু ক্যাম্প ১৮ নম্বার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল মোতালেবের ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮- এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার পলাতক এক আসামির অবস্থানের খবর পেয়ে এপিবিএন অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেফতার করা হয়। সে “সিক্স মার্ডার মামলা”র পলাতক আসামি। লালু ওই মামলার এজাহারনামীয় ১৬ নন্বর আসামি। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটনের চেষ্টা করে হচ্ছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে ২২ অক্টোবর রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম