দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুল হাসান

সিলেট প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২০:৩৯আপডেট : ১২ জুন ২০২৩, ২০:৫৯

সিলেট সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনে মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। সোমবার (১৩ জুন) রাত ৮টায় মহানগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।

হাতপাখা প্রতীকের এই প্রার্থী সাংবাদিকদের বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের ওপর হামলা এবং ভোটে কারচুপি হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন যে নাটক করেছে তা নিন্দনীয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আমাদের কোনও আস্থা নেই। দলের সিদ্ধান্ত অনুসারে আমরা নির্বাচন বয়কট করলাম। সেই সঙ্গে সরকার পতনের আন্দোলন সিলেট থেকে জোরদার করা হবে।’ এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি।

মঙ্গলবার নির্বাচন বর্জনের ব্যাপারে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তিনি।

এ সময় সময় উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহীদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদসহ অন্য নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম