দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়ার নজির নেই: বামজোট

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১৯:১১আপডেট : ১৫ জুন ২০২৩, ১৯:২০

বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে শহরের রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাম জোটের নেতারা বলেন, ‘বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। দলীয় সরকারের অধীনে এখন পর্যন্ত কোনও নির্বাচন নিরপেক্ষ হওয়ার নজির নেই। ফলে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী সরকারের অধীনে নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এই দুঃশাসন মোকাবিলায় আন্দোলন গড়ে তুলতে হবে।’

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা সমন্বয়ক শেখর রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন–বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মানস নন্দী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ ও সিপিবি জেলা সভাপতি  এমদাদুল হক মিল্লাত।

এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম