নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি মহল পাঁয়তারা করছে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুন ২০২৩, ১৮:৪৪আপডেট : ২১ জুন ২০২৩, ১৮:৪৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন দরজায় কড়া নাড়তে শুরু করেছে। নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি অনেক মহল নানা পরিকল্পনার পাঁয়তারা করছে। এর মধ্যে আছে বিএনপি। বিশেষ করে, তারা সাড়ে ১৪ বছর ধরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে আবার নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সরকার বদলের পরিকল্পনা করছে।’

বুধবার (২১ জুন) সকালে কুষ্টিয়া সার্কেট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসানুল হক ইনু বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে যত অভিযোগ দেওয়াই হোক না কেন, কার্যত কিছু উপনির্বাচন, কিছু স্থানীয় সরকারের নির্বাচনে আমরা খেয়াল করেছি, জনগণ কেন্দ্রে যাচ্ছে, ভোট দিচ্ছে। কে নির্বাচন বর্জন করলো আর কে অংশ নিলো তা নিয়ে জনগণের কোনও মাথাব্যথা আমি দেখলাম না।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার এবং উপনির্বাচনে পঞ্চাশ শতাংশের উপরে জনগণ ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। সুতরাং যারা বলছেন, জনগণ ভোটকেন্দ্রে যাচ্ছে না, তারা দিনের আলোতে বেঠিক কথা বলছেন। এই ব্যাপারে আমার সাফাই গাওয়ার কিছু নেই। এটি গণমাধ্যমেই দেখা গেছে, প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে। জনগণের উপস্থিতিতেই হয়েছে।

‘সুতরাং নির্বাচন বর্জনের বিষয়টি জনগণ সেভাবে আমলে নিচ্ছেন না। তারা নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন। সে জন্য নির্বাচন ঘোষণা হয়ে গেলে তারা প্রার্থীর পক্ষ-বিপক্ষ নিয়ে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াতের মতো কিছু পক্ষ নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না। আমেরিকা যেমন গণতন্ত্রের কথা বলে সেন্টমার্টিন দখল করার পাঁয়তারা করে; ঠিক তেমনি বিএনপি নির্বাচনের কথা বলে, কিন্তু রাজাকারকে সঙ্গে নিয়ে একটা অস্বাভাবিক সরকার গড়ে তোলার পাঁয়তারা করে। সুতরাং নির্বাচন তাদের লক্ষ্য না।’

নির্বাচনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘আমেরিকার লক্ষ্য যেমন গণতন্ত্র না, বিএনপির লক্ষ্যও নির্বাচন না। বিএনপির লক্ষ্য, শেখ হাসিনার সরকারকে যেকোনও মূল্যে উৎখাত করে একটা অস্বাভাবিক সরকার তৈরি করা। যে সরকার রাজাকারদের রেহাই দেবে, যুদ্ধাপরাধীদের রেহাই দেবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অগ্রযাত্রাকে আটকে দেবে। তারা বাংলাদেশকে আবার একটা দুর্বল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং বিদেশি সরকারগুলোর খেলাধুলার জায়গায় পরিণত করার কাজগুলো করবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা পঁচাত্তরের পরে দেখেছি, বাংলাদেশের যত সামরিক সরকার এসেছে, যত রাজাকার সরকার এসেছে তাদের ছত্রচ্ছায়ায় বাংলাদেশে বিদেশি শক্তিরা বিভিন্ন রকম বাংলাদেশের মাটিকে ব্যবহার করে প্রতিবেশীদের বিরুদ্ধে উপমহাদেশে বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছে। সুতরাং আজকে নির্বাচনকে কেন্দ্র করে একটা উলট-পালট করা যায় কিনা সেই চক্রান্ত নিয়েই বিএনপি আছে, আমেরিকা আছে।’

এ সময় জেলা জাসদের প্রচার সম্পাদক কারসেদ আলম, মিরপুর উপজেলার জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হাসানুল হক ইনু মিরপুর মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

/এমএএ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম