দীর্ঘমেয়াদি উন্নয়নে কৃষির উন্নয়ন অপরিহার্য: রাষ্ট্রপতি

ময়মনসিংহ ও টাঙ্গাইল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২

টাঙ্গাইলে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।  তিনি বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা সংরক্ষণে কৃষি ও কৃষকের ভূমিকাই মুখ্য।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে  শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। এবারের সমাবর্তনে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত চার হাজার ৯০৯ জনকে ডিগ্রি দেওয়া হয়েছে।

এরপর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি ও প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন,  আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাদের লক্ষ্য হতে হবে দেশ ও জাতীর কল্যাণে।এ জন্য সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।  তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা সফল ও স্বার্থক হবে।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রতিষ্ঠানটির শতবর্ষপূতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার নবযাত্রা শুরু হবে বলে আমার বিশ্বাস। ঐতিহ্যকে ধারণ করে এই বিদ্যাপিঠের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে।

ইন্সটিটিউট পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, চিকিৎসক মেজর জেনারেল এস.এম মোতাহার হোসেন, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান, প্রেস সচিব জয়নুল আবেদীন প্রমুখ।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম