পদ্মায় ৪৮ গরু নিয়ে ডুবলো ট্রলার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ১৫:৫৯ আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:২০

পদ্মা নদীতে ৪৮টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (২৪ জুন) সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৭টি গরু উদ্ধার হলেও বাকি ৩১টির হদিস পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী ব্যবসায়ী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এসব গরু বিক্রি করতে যমুনা ও পদ্মা নদী দিয়ে ১৫ জন ব্যবসায়ী নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুরের সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু ডুবে যায়।

ব্যবসায়ীদের মধ্যে একজন চৌহালী উপজেলার মুরাদপুরের নূরুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, খামারিদের কাছ থেকে ৪৮টি গরু কিনে তারা ১৫ জন ব্যবসায়ী বিক্রির জন্য ট্রলারে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তার নিজের ছিল তিনটি গরু। নদীতে পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকিগুলো ডুবে গেছে।’

উদ্ধার গরু খবর পেয়ে ঘটনাস্থলের পাশে নদীর তীরে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী বনি ইসলাম। তিনি বলেন, ‘ট্রলারে রশি দিয়ে বেঁধে গরুগুলোকে নারায়ণগঞ্জে কোরবানি হাটে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ট্রলারডুবির সময় ১৭টি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়েছে। ওই গরুগুলোকে নিয়ে ব্যবসায়ীরা তীরে ভেড়েন।’

ভুক্তভোগী আবদুল্লাহ জানান, তিনি চারটি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। একটি গরু উদ্ধার হলেও তিনটি উদ্ধার হয়নি।

ফজলু নামের আরেক খামারি জানান, তার তিনটি গরু ছিল। তার মধ্যে একটি তীরে ওঠানো সম্ভব হলেও বাকি দুটির কোনও হদিস নেই। আরেক খামারি জমির উদ্দিন জানান, তার আটটি গরুর একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। 

খালেক ব্যাপারী জানান, তার নয়টি গরুর মধ্যে দুটি উদ্ধার হলেও বাকিগুলো এখন পাওয়া যায়নি।

ট্রলার মালিক ফারুক জানান, নৌকাটির সামনের অংশ আগে ডুবে গেছে। ট্রলারের তলদেশে ফেটে যেতে পারে বলে ধারণা করছেন তিনি।            

এ ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিচে ছিদ্র হয়ে গরুসহ ট্রলারটি নদীতে ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি