অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ২০:৩৪আপডেট : ২৬ জুন ২০২৩, ২০:৩৪

টাঙ্গাইলের সখিপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নাঈম আহমেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) দুপুরে উপজেলার বোয়ালী পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম বোয়ালী কলেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বন্ধুর সঙ্গে পেট্রোলপাম্পে তেল আনতে গেলে টাঙ্গাইলগামী একটি অটোরিকশা পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম আহমেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে এসেছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি