ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট, বৃষ্টিতে যাত্রী দুর্ভোগ

নারায়ণগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ১৫:২৬আপডেট : ২৮ জুন ২০২৩, ১৫:৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ ও কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টির কারণে যাত্রীদের যানবাহন পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় যানবাহন সংকট দেখা দিয়েছে।  

বুধবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের মহাসড়কের সাইনবোর্ড থেকে মোঘনা টোল প্লাজা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডের পাশে যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী তুলনায় যানবাহনের সংখ্যা কম। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রীকে বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। তবে মহাসড়কের জটলা বা যানজটের চিত্র দেখা যায়নি। তবে স্ট্যান্ডের পাশে ও সাইড লেনে যানবাহনের জটলা দেখা গেছে। 

চট্টগ্রামগামী শ্যামলী বাসের চালক শরীফুল ইসলাম বলেন, মহাসড়কে যানজট নেই। তবে ঈদকে কেন্দ্র করে যাত্রী সংখ্যা বেড়েছে। শেষ সময়ে প্রতি বছর এমনটা হয়।

নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করছেন মনিরা লতা। তিনি বলেন, পরিবার স্বজনদের নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। তার ওপরে দফায় দফায় বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি আরও বেড়েছে। এখন বাস পেতে সমস্যা হলে সিএনজিতে করে বেশি ভাড়া গুণে যেতে হবে। 

কাঁচপুর হাইওয়ে থানার টিআই মোহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনও যানজট নেই। তবে বৃষ্টির কারণে যাত্রীদের বাড়ি ফিরতে যানবাহন পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া সড়কে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে। ফলে যানবাহন সংকট দেখা দিয়েছে। তবে যানজট নেই। আশা করছি, এবারের ঈদ যাত্রী স্বস্তির হবে।’

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও নেই যানজট। ঢাকা থেকে চাট্টগ্রাম যাত্রার অন্যতম যানজটপ্রবণ এলাকা কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা। এই এলাকায় যানজটের খবর পাওয়া যায়নি। 

দাউদকান্দির টোলপ্লাজা সংলগ্ন এলাকার বাসিন্দা জাহিদুর রহমান বলেন, যানজট নেই। তবে গাড়ির চাপ বাড়লে টোল নেওয়ার সময় সাময়িক ধীরগতিতে গাড়ি যায়।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, চৌদ্দগ্রাম, চান্দিনা, নিমসার ও দাউদকান্দি এলাকায় খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার বেশি চলছে। আর ঢাকামুখী লেনে ট্রাক, কাভার্ডভ্যানের আধিক্য। 

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন ও দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, মহাসড়ক খালি। পুলিশের প্রত্যেক টহল টিম কাজ করছে মাঠে।

/আরআর/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম