শেকলে বেঁধে কিশোর শ্রমিককে নির্যাতন, মালিক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৬

আনছারুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি জামদানি কারখানায় পায়ে শেকল বেঁধে কিশোর শ্রমিককে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ ওই কারখানার মালিককে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। লালমনিরহাটের হাতীবান্ধা থানার গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে আনছারুল ইসলাম (১৪) তার কারখানার কারিগর।

কিশোর আনছারুল ইসলাম (১৪) মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছে। সে জানায়, অন্যত্র কাজ করতে যাওয়ার কথা বলার পরেই তার পায়ে মোটা লোহার শেকল বেঁধে জোর করে কাজ করানো হয়। ঠিকমত খাবার দেওয়া হয়নি। উল্টো নির্যাতন করা হয়েছে। গত ১৫ দিন ধরে তার ওপর এ নির্যাতন চলে।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ওই জবানবন্দি রেকর্ড করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আদালতে জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় জামদানি তৈরির কারখানা থেকে কিশোর আনছারুল ইসলামকে উদ্ধার করে পুলিশ। এ সময় ওই কারখানার মালিক আক্তার হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, দক্ষিণ রূপসী এলাকার আক্তার হোসেনের বাড়িতে দীর্ঘ দিন ধরে জামদানির কাজ করে আসছে কিশোর আনছারুল ইসলাম। কয়েক মাস ধরে কোনও প্রকার বেতন, ভাতা না দেওয়ায় সে অন্য কারকানায় কাজ করতে চায়। কিন্তু উল্টো আক্তার হোসেন তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পাওয়ায় এবং জামদানি বুনতে না চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেন গত ১৫ দিন ধরে আনছারুল ইসলামকে মোটা লোহার শেকল দিয়ে বেঁধে রেখে জামদানি বুনতে বাধ্য করে। এছাড়া জামদানি বুনতে ধীরগতি হলেই শারীরিক নির্যাতন চালায়।

এ ঘটনায় আনছারুল ইসলামের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ রূপসী এলাকা থেকে শেকল বাঁধা অবস্থায় আনছারুলকে উদ্ধার করা হয়।

/বিটি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম