গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ২ যুবকের বিরুদ্ধে মামলা

মোংলা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ১১:৪২আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:৪২

বাগেরহাটের মোংলায় এক গৃহবধূকে মুখ বেঁধে, মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, মোংলা পৌরসভার ২নং ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে হাসান শিকদার (২৬) ও ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে রফিকুল (২৫) ২৮ জুন (বুধবার) দিবাগত রাত দেড়টার দিকে পৌর এলাকায় বাসা ভাড়া করে থাকা এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগী ওই নারী (৩৬) পেশায় দর্জি। ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন। তাদের সন্তান নেই। ঈদ উপলক্ষে স্বামী গ্রামের বাড়িতে বেড়াতে গেলে তিনি একাই ছিলেন। এর সুযোগে তাকে মারধর করে, বেঁধে ধর্ষণ করে।

ভুক্তভোগী দাবি করেন, আমার ভাড়া বাসার সামনের টেইলার্সে কোরবানির ঈদ উপলক্ষে অর্ডারের কাপড়চোপড় তৈরি করছিলাম। তখন হাসান ও রফিকুল টেইলার্সে ঢুকে কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের মারধরে চিৎকার করলে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মুখ বেঁধে আমার ঘরে নিয়ে যায়।

তার দাবি, ঘরে নিয়ে দরজা-জানালা আটকে দিলে আমি অসুস্থ বলে তাদেরকে হাতেপায়ে ধরে অনুনয় করি। তাতে তাদের মন গলেনি, তারা দুজনে মিলে আমাকে ধর্ষণ করেন। সেই ভিডিও তারা তাদের মোবাইলে ধারণ করে। চলে যাওয়ার সময় ভিডিও দেখিয়ে শাসিয়ে যায়, বলে এ ঘটনা কেউকে বললে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করে দেবে। তাদের ভয়ে ও হুমকিধমকি এবং নজরদারিতে এক ধরনের অবরুদ্ধ থাকায় ঘর থেকে বাইর হয়ে থানায় গিয়ে মামলা করতে দেরি হয়েছে। ঘটনার চার দিনের মাথায় আমি বাদী মামলা করেছি। 

মোংলা থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পেশায় দর্জি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় রবিবার (২ জুলাই) রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার আসামিরা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। 

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক