টাঙ্গাইলের সড়কে প্রাণ গেলো ৫ জনের

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ২৩:২৮আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২৩:৫১

টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শুক্রবার (৭ জুলাই) বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে  তিন জন নিহত হন। এ ছাড়া বঙ্গবন্ধু সেতু এলাকায় বাসচাপায় এক নারী এবং বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত হন।

রাবনা এলাকায় নিহতরা হলেন– জেলার গোপালপুর উপজেলার হজরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

বাসাইলে নিহত শিশুর নাম ফারজানা (৩)। সে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার পশ্চিমপাড়া গ্রামের বাদলের মেয়ে। অপর দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, বিকালে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে আনুমানিক ২০ জন ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। এদিকে, একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত বাসের চাপায় এক নারী নিহত হন।

অপরদিকে, বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিশুটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম