চট্টগ্রামে একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৩, ১৬:৫৪আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৭:০১

চট্টগ্রামে একদিনে আরও ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। চট্টগ্রামে চলতি বছর এটিই একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ এবং বেসরকারি হাসপাতালে ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।’

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ২৯৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চার জন। জুনে ২৮২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ছয় জন। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪১২, মহিলা ২৫২ ও শিশু ১৯৫ জন।  

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ডেঙ্গু মশা বাহিত রোগ। ডেঙ্গু থেকে রক্ষায় অবশ্যই মশা নিধনে জোর দিতে হবে।’

/এসএন/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী