যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ১৫:০৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৫:৪৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের একটি খাল থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় করিম (২৬) নামে এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সে সময় তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, সোমবার সকাল ৯টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকার সুইজ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত করিম জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মন্নাননগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের বেলাল হোসেনের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জোবায়ের বাজার এলাকার সুইজ খালের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় অবহিত করলে পুলিশ খালের পানি থেকে গলায় গামছা পেঁচানো মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন মরদেহটি করিমের বলে শনাক্ত করে।

স্থানীয়দের ধারণা, রবিবার দিবাগত রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা করিমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর তার মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে লাশটি হয়তো খালের মধ্যে ফেলে দিয়ে যায়।   

নিহতের ছোট ভাই শাখাওয়াত হোসেন বলেন, ‘আমার ভাবি আকলিমা আক্তার সকালে জানান, গত রাত ১২টার দিকে ভাইয়ের সঙ্গে তার শেষ কথা হয়। ভাই তখন ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাচ্ছিলেন বলে ভাবিকে জানান। রাতে ভাই বাড়ি ফিরে না আসায় ভাবি সকালে আমাদের জানালে আমরা খোঁজা শুরু করি। পরে স্থানীয়দের কাছে তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’

চরজব্বার থানার ওসি বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি গামছা পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিষয়টি আমরা এখনও নিশ্চিত না। তবে এখন পর্যন্ত এটুকু বলতে পারি যে, তার মোটরসাইকেলটির আমরা সন্ধান পাইনি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি