দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১৩:৫২আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৪:৪৯

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। সোমবার (১০ জুলাই) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২টিার দিকে জোহানসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম শিকদার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ওই দেশ থেকে ছুটিতে বাড়িতে আসা তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনের বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম। গত বছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান সেখানে। জোহানসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান করতেন। গত রাতে তারা দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে যায়। দোকানের সামনের দিকে বসা তার শ্যালকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে সন্ত্রসীরা। এ সময় তার শ্যালক শামীম শিকদারকে জানালে তিনি দোকানের সামনের দিকে আসেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার আরেক চাচাতো ভাই টিপু শিকদার বলেন, ‘রাতেই ওখান থেকে ফোন আসে আমার ভাই আর নেই। আমার ভাইয়ের লাশটি দ্রুত যেন দেশে আনা হয়।’

নিহতের বাবা আনিছ শিকদার বলেন, ‘বাবায় আমাগো নিয়ে ভালো থাকতে বিদেশে গেছে। গত সাত মাস আছে ছুটি শেষে আবার ওই দেশে গেলো। কাল রাতে আমাগো কাছে ফোন আসে আমার বাবায় নেই। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করছি।’

/এসএন/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি