বগুড়ায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১৬:৪৬আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৬:৫১

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, এটি বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে তিন জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, হাফিজার রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের মৃত ছমির মল্লিকের ছেলে। বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। শনিবার তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। সোমবার বেলা ২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তচাপ বৃদ্ধি, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, হাফিজার রহমানের নাতি ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। সে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে নানা বাড়িতে আসে। ঈদের পর ওই পরিবার ঢাকায় ফিরে যায়। শরীরে জ্বর নিয়ে আসা নাতি ডেঙ্গু আক্রান্ত ছিল। তার কাছ থেকে নানা হাফিজার আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিবলু (৪০), নন্দীগ্রামের কুন্দারহাটের আবদুর রাজ্জাকের ছেলে শামীম (৩০) এবং গাবতলীর আমজাদ হোসেনের ছেলে সাজু মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, তাদের হাসপাতালে গত জুন থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাদের মধ্যে কেউ মারা যাননি। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম