প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ১০:১৪আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১০:১৪

গাজীপুরের শ্রীপুরে সুরভি (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (চন্নাপাড়া) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি সুরভিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

সুরভি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকুষা গ্রামের কামাল উদ্দিন সোহেলের স্ত্রী এবং নরসিংদীর মনোহরদী উপজেলার তারাকান্দা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী।

সুরভির ছোট বোন মিতু বলেন, ‘বিয়ের পর থেকে আমার বোন একমাত্র ছেলে, শ্বশুর-শাশুড়ি ও ননদকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছে। বুধবার সকালে ৯টার দিকে দুলাভাই মোবাইলে ফোন দিয়ে বলে তোর বোন পরকালে চলে গেছে, আর কোনও দিন তাকে পাবি না। এ কথা বলে লইন কেটে দেয়। পরে বোনের বাড়িতে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচনো অবস্থায় দেখতে পাই। তার ঘরের আসববপত্র এলোমেলো ছিল। আমার বোনকে শ্বাসরোধ করে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে।’

সুরভির বাবা সুরুজ মিয়া বলেন, ‘বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে নির্যাতন করে আসছে। তাদের নির্যাতনে সে অনেকবার স্বামীর বাড়ি থেকে চলে আসতে চাইছে। বারবার বুঝিয়ে তাকে স্বামীর বাড়িতে থাকতে বলছি। গত এক সপ্তাহ ধরে বিদেশে থেকে মেয়ের স্বামী ফোন করে তাকে মানসিক নির্যাতন ও অনেকবার মেরে ফেলার হুমকি দিয়েছে। স্বামীর নির্দেশ অনুযায়ী শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে।’

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম