ভবনের ৯ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ১৯:০০আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯:০০

মানিকগঞ্জ শহরে বহুতল ভবন চাঁদনী রয়েল টাওয়ারের লিফটের কাজ করার সময় নয় তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিক সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আয়াত আলী (৫৫)। তিনি ভবনটির নির্মাণ প্রতিষ্ঠান ধলেশ্বরী হাউজিং লিমিটেডের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, আয়াত আলী ভবনটির নয় তলায় লিফট সংযোগের কাজ করছিলেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নয় তলা থেকে নিচতলায় পড়ে গেলে তার মাথাসহ শরীর থেতলে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জাকির হোসেন জানান, শ্রমিকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, লাশের ময়নাতদন্ত চলছে। মৃতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম