চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে ৩৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৩, ১৪:৩৫আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৪:৩৫

চট্টগ্রাম মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে ৩৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১৩ জুলাই) এ কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান করা হয় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে। এতে সদস্য সচিব করা হয়েছে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকতা মুহাম্মদ আবুল হাশেমকে। এ ছাড়া কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকতা মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু চিকিৎসায় সুবিধা সহজীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত ১৫ দিন পর পর সভা করে প্রয়োজনীয় কর্মপন্থা নিধারণ করবে এ কমিটি।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ১ হাজার ১৬৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৭০০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চার জন। জুনে ২৮২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৬ জন, মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন।

/এসএন/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম