চট্টগ্রামে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৫:৪৮

চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে আট জন এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৯ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ১ হাজার ২১৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৭৪৮ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চার জন। জুনে ২৮২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৬ জন, মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন।

/এসএন/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম