বিয়ের অনুষ্ঠানের বাজার করে ফেরার পথে ২ ভাই নিহত

রাঙামাটি প্রতিনিধি 
১৪ জুলাই ২০২৩, ১৯:৪২আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৯:৪৩

চট্টগ্রামের রাউজানে বিয়ের অনুষ্ঠানের বাজার করে মোটরসাইকেলে ফেরার পথে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বৈজ্জালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় চৌধুরী (২৯) কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। অন্য মোটরসাইকেল আরোহীর নাম অন্তু তালুকদার (২২)। জয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদারের ছেলে। সম্পর্কে তারা মামাতো ভাই। আরেক মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের বাজার করে ফিরছিলেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্ধকারে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন জয় ও অন্তু। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নুরুল আলম আশিক বলেন, ‘মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই তাদের মৃত্যু হয়েছে।’ 

কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন ফায়ার ফাইটার জয় চৌধুরী। আজ তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এ তার মৃত্যুতে আমরা শোকাহত।’

নিহতদের আত্মীয় সুমন চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার স্থানীয় উরকিরচর ইউনিয়নের দেওয়াজীর ঘাট এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাসের ছোট ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল। মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের বাজার করতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন জয় এবং অন্তু। ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। 

/এএম/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক