সৌদি আরবে মারা যাওয়া নওগাঁর ২ জনের বাড়িতে আহাজারি

নওগাঁ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ১৪:৩৪আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫:৩২

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে মারা যাওয়া নয় বাংলাদেশির দুই জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। এ ঘটনায় নিহতদের বাড়িতে চলছে আহাজারি আর আর্তনাদ।

মারা যাওয়া নওগাঁর দুজন হলেন– আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলী (৩৩) এবং বিষা ইউনিয়নের উদয়পুর মণ্ডলপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে আব্দুল বারেক সরদার (৪৫)।

মৃত বারেকের বড় ভাই শাহাদাত হোসেন বলেন,  ‘সবশেষ গত ২০২০ সালে ভাই বাড়িতে এসেছিল। এরপর আবারও যায় সৌদি আরব। তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাদের জানান। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না। বারেকের বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।’

রমজান আলীর মা রহিমা বেগম বলেন, ‘গত দুই দিন আগে ফোনে ভিডিওকলে ছেলের (রমজান) সঙ্গে কথা হয়। ভিডিওকলে নতুন বাড়ি তৈরি করা নিয়ে কথা হয়। বাড়ির কিছু কাজ মাত্রই শুরু হয়েছে। শনিবার সকালে আগুনে মারা যাওয়ার বিষয়টি জানতে পারি।’

ফুফা আব্দুস সাত্তার বলেন, ‘রমজানের বাবা নয় বছর আগে মারা গেছেন। এরপর তাদের সংসার অনেক কষ্টে চলতো। চার বছর আগে পাঁচ লাখ টাকা ঋণ করে সৌদি আরব গিয়ে কাজ করতো রমজান। সে পুরো সংসারের খরচ বহন করতো।’

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি, এক ভারতীয়সহ মোট ১০ জন মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
এক বছরের ওমরাহ ভিসা থাকলেও প্রতি সফরের আগে যা করতে হবে
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
তুরস্ক-সৌদি-পাকিস্তান জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস