২১ বছর পর দেবিদ্বার পৌরসভার প্রথম ভোট আজ

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ০৯:১৪আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৯:২৫

প্রতিষ্ঠার প্রায় ২১ বছর পর কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় প্রথম ভোট উৎসব আজ সোমবার। নির্বাচন ঘিরে উৎসবের সাথে সংঘাতের আশঙ্কাও করছেন প্রার্থীদের কেউ কেউ। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে ৮ মেয়র প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে ৬৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল শামীমের সঙ্গে লড়ছেন একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হাজী আবুল কাসেম ও এম এ কাইয়ুম ভূঁইয়া। এরই মধ্যে ওই তিন প্রার্থীর সংবাদ সম্মেলন এবং পাল্টাপাল্টি বক্তব্যে ভোটের মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু ভোট না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী আবুল কাসেম ও এম এ কাইয়ুম ভূঁইয়া।

স্বতন্ত্র অপর প্রার্থীরা হচ্ছেন– সাংবাদিক আতিকুর রহমান বাশার, সাংবাদিক আবুল খায়ের, শাহজাহান মোল্লা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার ও শরীফুল ইসলাম সুমন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে ১৪টি কেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও ভোটের মাঠে চার প্লাটুন বিজিবি, র‌্যাবের একটি টিম, পুলিশের ৭টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং টিম, একটি স্ট্যান্ডবাই টিম দায়িত্ব পালনসহ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম আলম জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হয়। কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় ২১ বছর পর প্রথম নির্বাচন হতে যাচ্ছে। মোট ভোটার রয়েছে ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ২২ হাজার ৪৯৮ পুরুষ এবং ২২ হাজার ৮৯ জন নারী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম