২ পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো একজনের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ১৩:১৯আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৩:১৯

গোপালগঞ্জের কাশিয়ানিতে দু পক্ষের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় উভয় পক্ষের ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, সোমবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান শেখ ওই এলাকার মৃত নেছারউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে দু পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে নিয়ে মধ্যরাত থেকে সংঘর্ষের জন্য প্রস্তুত ছিল।  ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দু পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা একে অপরের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ও টেঁটা ছুড়তে থাকে। সংঘর্ষ চলাকালে মান্নান শেখ আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়াও উভয় পক্ষের ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

কাশিয়ানি থানার ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম